বিডি টাইপিং

গোপনীয়তা নীতি

বিডি টাইপিং-এ কোনো অ্যাকাউন্ট নেই। আপনার নাম, ইমেইল বা ফোন নম্বর আমরা কখনো চাই না, নিই না, রাখি না।

আপনার অগ্রগতি

আপনার লক্ষ্য, স্ট্রিক, ফোন ও কীবোর্ডের আলাদা সেরা স্কোর, শেষ ৫০টি ফলাফল, দুর্বল অক্ষরের হিসাব ও সম্পন্ন পাঠ শুধু নিজের ব্রাউজারে (localStorage) থাকে। নিজের লেখা URL-এর মধ্যেই থাকে। এসব তথ্য কখনো আমাদের কোনো সার্ভারে যায় না। অগ্রগতি পাতা থেকে ডাউনলোড বা মুছে ফেলতে পারবেন; ব্রাউজারের ডেটা মুছলেও এগুলো মুছে যায়।

পরিসংখ্যান

সাইটটি কেমন ব্যবহৃত হচ্ছে তা বুঝতে Google Analytics চালু আছে — কোন পাতা দেখা হয়েছে এবং টেস্ট শুরু ও শেষের সংখ্যা। টাইপ করা লেখা, নাম বা ব্যক্তিগত অগ্রগতি পাঠানো হয় না; IP ঠিকানা anonymize করা হয়।

বিজ্ঞাপন

ভবিষ্যতে সাইটে বিজ্ঞাপন (Google AdSense) দেখানো হতে পারে। বিজ্ঞাপন কখনোই চলমান টাইপিং টেস্টের সময় দেখানো হবে না।

← হোমে ফিরে যান · English